দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের গফরগাঁওয়ে নানার বাড়িতে বেড়াতে এসে ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে পাগলা থানায় মামলা করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী শিশুটির বাড়ি পার্শ্ববর্তী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাতিরা গ্রামে। সম্প্রতি সে গফরগাঁওয়ে নানার বাড়িতে বেড়াতে আসে। গত শনিবার বিকেলে বাড়ির পেছনে পাতা কুড়াতে গেলে একই গ্রামের রফিকের ছেলে সাব্বির (১৭) তাকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
এ সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে সাব্বির পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
পরে সোমবার রাতে শিশুটির নানা বাদী হয়ে পাগলা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীর নানা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফরেনসিক পরীক্ষা ও চিকিৎসার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএস/